ছাগলনাইয়া ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন | বাংলারদর্পণ

মোঃ মিরাজ উদ্দিন,ছাগলনাইয়া :
ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র বাসভবন’র ২৪ঘন্টা নিরাপত্তার জন্য অস্ত্রসহ আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল থেকে নিরাপত্তার জন্য আনসার সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়।

গত ৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম’র সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। তার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, তার মাথার বাম পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও পা কোনো রকম সাড়া দিচ্ছে না। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি এ তথ্য জানিয়েছেন।

ওয়াহিদা খানমের বাবার নাম ওমর আলী। নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামলার সময় শিশুটি ঘুমন্ত ছিল। বর্তমানে সে ভালো আছে।

এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রহমত উল্যাহ সাংবাদ মাধ্যম কে জানান, সারাদেশের ইউএনও স্যারদের দাবী ছিল যে, নিরাপত্তার বিষয়ে। যেহেতু উনারা মাঠ পর্যায়ে কাজ করছেন, সেহেতু উনাদের বিভিন্ন রকম শত্রু তৈরী হয়। যার ফলে বাসভবনে নিরাপত্তা চেয়েছিলেন বহু আগ থেকে। গত ৩ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘটনায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিদের্শনায় আমাদের ডিজি মহোদয়ের আমাদেরকে নিদের্শ দেন যে, ইউএনও স্যার দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

সেই আলোকে আমরা গত ৩সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ছাগলনাইয়া ইউএনও স্যারের নিরাপত্তা জোরদার করি এবং শুক্রবার বার বিকেল থেকে অস্ত্রসহ আনসার সদস্যদের রোটেশনের মাধ্যমে ২৪ঘন্টার নিরাপত্তার জন্য দায়িত্ব বন্টন করি। তবে আমাদের সদস্যদের জন্য থাকার ঘর ও অস্ত্র রাখার জন্য একটি ঘর ব্যবস্থা করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *