হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১২৮তম জন্মবার্ষিকী ৮ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন:
আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা , পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী , গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১২৮তম জন্ম বার্ষিকী ৮ই সেপ্টেম্বর।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১২৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদার সাথে পালন করবে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ হ অন্যান্য সংগঠন বিশেষ মর্যাদার সাথে দিবসটি পালন করবে। এছাড়াও প্রবাসে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বংগবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ,জাতীয় চার নেতা পরিষদ, প্রবাসী বাঙালি সমাজকল্যান পরিষদ, ‘বনলতা’ শিল্পী-সাহিত্যিক -সাংবাদিক গোষ্ঠী, শিরি শিশু সাহিত্য কেন্দ্র নিউইয়র্ক শাখা এবং আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় ভার্চুয়াল আলোচনা সভার মাদ্ধমে দিবসটি উদযাপন করবে। খবর বাপসনিউজ।উল্লেখ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক পিতা হিসাবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইংরেজি ১৮৯২ সনের ৮ই সেপ্টেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী (১৯৪৬-৪৭) এবং তদানীন্তন পাকিস্থানের এককালীন প্রধানমন্ত্রী (১৯৫৬-৫৭) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন তার সময়কার এক স্মরণীয় নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বাণী প্রদান করবেন।

দিবসটি পালনের জন্য যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সকলের প্রতি আহবান জানিয়েছেন।
Banglar darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *