ফেনী প্রতিনিধি :
ভারতের পাহাড়ী পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে । মুহুরী , কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ একাধিক স্থানে ভাঙনের দেখা দিয়েছে।
বুধবার সকালে ফেনীর সেই বন্য কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেন।
দুপুরে ফেনী জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক ওয়াহিদুজজামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহন করেন।
– বাংলার দর্পণ
