সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ শ্রমিকের কারাদন্ড | বাংলারদর্পন

মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজী উপজেলার কলমির চরে সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার।

৮ জুলাই বুধবার উপজেলার কলমির চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাটি কাটার সর্দ্দার ১জন কে ২ মাসের কারাদণ্ড ও মাটি কাটার শ্রমিক ২ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার।

এসময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও গ্রামপুলিশ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *