সাজাপ্রাপ্ত আসামী ইমন গ্রেফতার – বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে ২ বছর ১ মাসের  সাজাপ্রাপ্ত  এক আসামীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
তার নাম  মো. ইলিয়াস প্রকাশ ইমন (৩০)। সে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের সর্দ্দার বাড়ীর  মাহবুবুল হক এর ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (৬জুলাই) বিকেলে উত্তর চর চান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের একটি ( দায়রা-৩৩১/১২নং) মামলায় ২ বছর ১ মাসের সাজা রয়েছে। মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *