খুলনার রূপসা থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার | বাংলারদর্পন

প্রতিবেদক :
খলনার রূপসা থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে রূপসার তিলকের মেইন সড়কের পাশে একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালের দিকে ওই খালের পাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি ওই খাল দিয়ে ভেসে এসেছে। মরদেহটি পচে যাওয়ার কারণে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *