সোনাগাজীতে বিএনপি নেতা নুরুজ্জামানের বিরুদ্ধে কলেজ ছাত্রী নির্যাতনের অভিযোগ

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রী (১৯) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১জুন) সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছিলেন ওই ছাত্রী ও তার পিতা মো. তাজুল ইসলাম। স্থানীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফেনীর পুলিশ সুপারের নির্দেশে রবিবার বিকেলে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পিতা মো. তাজুল ইসলাম।


অভিযোগ সুত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাগনপাড়া গ্রামের
তাজুল ইসলামের এক মেয়ে সোনাগাজী সরকারি কলেজে ২য় বর্ষে , আরেক মেয়ে ইসলামিয়া আলিম মাদ্রাসায় ২য় বর্ষে অধ্যায়নরত।

 তাদের যাতায়াতকালে নিয়মিত উত্যক্ত করে নুরুজ্জামান(৪০) ও তার সহযোগী শিপন (২৫) এবং জহির উদ্দিন (২৪)। তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হলে তারা কোন ব্যাবস্থা না নিয়ে ওই দুই ছাত্রীর পড়ালেখা বন্দ করার জন্য চাপ দেয়। পড়ালেখা বন্দ না করলে বদনাম রটানোর হুমকি দেয় নুরুজ্জামানের সহযোগী নুর করিম, শাহ আলম, হেদায়েত উল্লাহ ও আবুল কালাম। স্থানীয়রা  জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে আ’লীগ নেতা খুন, বিষ্ফোরন,  নাশকতাসহ বহু অভিযোগে মামলা রয়েছে।

নুরুজ্জামান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সমাজ কমিটির সেক্রেটারি। ভুমি বিরোধ মিমাংসার চেষ্টা করায় একটি মহল ষড়যন্ত্র করছে। 

সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করেন এসআই নুরুল করিম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *