চট্টগ্রাম ব্যুরো :
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরি রোটন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম রাউজান (চট্টগ্রাম-০৬) থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে জোয়ার চলেছে, তারই ধারাবাহিকতায় রাউজানে গত ১০ বছরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। নেত্রীর নির্দেশে রাউজানের প্রতিটি ঘরে ঘরে সরকারের সেবা পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছি। আশা করি নেত্রী এসব কাজের মূল্যায়ণ করবেন।
মাহফুজুল হায়দার চৌধুরি রোটন বলেন, যোগ্যতার বিবেচনায় শেখ হাসিনা মনোনয়ন দিবেন। তবে দল যাকেই মনোনয়ন দিবে তিনি তাঁর পক্ষেই কাজ করার অাশ্বাস দেন।