নির্বাচনী আমেজের হলো শুরু, বিএনপি’র হলো সারা

নিজস্ব প্রতিবেদক :

জনসাধারণের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে ইতোমধ্যে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে।

তাঁর এ ঘোষণার সাথে সাথেই দেশব্যাপী খুশির জোয়ার দেখা যায়। গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় এ তফসিলকে স্বাগত জানিয়ে উল্লাস করতে দেখা যায়। গণতন্ত্র প্রিয় জনতাসহ প্রায় সব রাজনৈতিক দলকেই খুশিতে মেতে উঠতে দেখা গেছে। তবে বরাবরের মতো জনগণের এ মিছিলেও দেখা মেলেনি বাংলাদেশ নষ্ট পার্টি হিসেবে কুখ্যাত ‘বিএনপি’ ও এর দোসরদের।

অবশ্য তারা থাকবেনই-বা কেন! তাদের ভয়াল অগ্নিসন্ত্রাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ জনগণের পাশে এসে দাঁড়ানোর দুঃসাহস সঞ্চয় করা কি এতই সহজ!

কথায় আছে ‘পাপ ছাড়ে না বাপকেও’। জনগণের গায়ে ছুড়ে দেয়া আগুনের অভিশাপেই কি পুড়ছে বিএনপি! দেশে বিদেশে যুক্তিহীন অসংখ্য নালিশ তো ধোপে টেকেইনি, উল্টো বিএনপিকে জনসাধারণ ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হিসেবে ব্যাঙ্গ করতে থাকে। এখন তারা নতুন নাটক শুরু করেছে তথাকথিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নিয়ে।

‘ক্ষমতায় যেতে শয়তানের সাথেও ঐক্য করবে ঐক্যফ্রন্ট’ এমনটাই ঘোষণা হয়েছিলো তাদের পক্ষ থেকে। হয়েছেও তাই, সব শয়তান-দেশদ্রোহী,পাকি এজেন্ট একজোট হয়েছে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *