সাতক্ষীরায় বিশেষ অভিযানে মাদক বিক্রেতাসহ আটক ৬৬ | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন ,সাতক্ষীরা ব্যুরো চীফ:

 সাতক্ষীরার আট থানা থেকে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা- কর্মীসহ ৬৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জেলার আট থানা থেকে ৬৬ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানায় ২২ জন, কলারোয়ায় ৪ জন, তালায় ৬ জন, কালিগঞ্জে ৪ জন, শ্যামনগরে ২০ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৩ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *