শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের শুভ উদ্বোধন। সোমবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসেন। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত)মোহাম্মদ রাজিব হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মনসুর আলী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সহ-সভাপতি এ্যাডঃ জাফরউল্ল্যাহ ইব্রাহিম, সহ সভাপতি ও সুশীলনার উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণপুর কিমিটির সভাপতি মনজুর লুতফর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভাশেষে পাইলট বালিকা বিদ্যালয়ে দর্নীতি দমন কমিশন পরিচালিত সততা ষ্টোরের উদ্বোধন করা হয়।
Related Posts
কয়রায় স্বেচ্ছাশ্রমে বন্যা রক্ষা বাঁধ নির্মাণ (ভিডিওসহ) | বাংলারদর্পণ
খুলনার -৬ আসনের সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবুর তত্বাবধানে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের নেতৃত্বে…
খুলনাবাসীকে মাদকমুক্ত সিটি উপহার দেবেন নব নির্বাচিত কেসিসি মেয়র খালেক
নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগরীকে মাদকমুক্ত করার জন্য সব প্রচেষ্টা চালাবেন বলে…
সরকার উন্নয়ন কর্মকান্ড প্রচারে জনগণের দোয়ারে-দোয়ারে ঘুরে বেড়াচ্ছেন এমপি রবি
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় আসন্ন। নির্বাচনে প্রত্যেকটি সংসদীয় আসনে আওয়ামীলীগের বিজয় ধরে রেখে উন্নয়ন অগ্রযাত্রার…