শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন আনু, স.ম সেলিম রেজা, আবুল কাশেম বাবর আলীসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলার অসংখ্য ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমীরা। সোমবার ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর ঢাকা, সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম মাঠে ফুটবল ফেডারেশন কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্থান, ফিলিপাইন, লাওস এবং স্বাগতিক বাংলাদেশ অংশ গ্রহণ করছে। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সকল খেলা উপভোগ করার জন্য আহবান জানান হয়েছে।
Related Posts
সাতক্ষীরায় ৬৮ জন গ্রেফতার : ৫১ রাউন্ড গুলি উদ্ধার | বাংলারদর্পন
শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে।…
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি’র অভিযান: এক বছরে ২০ কোটি টাকার পন্য জব্দ
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা ৩৩ বিজিবি’র সদস্যরা গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২০ কোটি…
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ৮৫ লাখ টাকা ব্যায়ে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা…