গাজী মোঃ হানিফ: ২৬জুন, ২০১৮ইং, মঙ্গলবার,
ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে- আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ভবনটি উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
উদ্বোধন শেষে নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে। জনগণের সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। আপনাদের অবহেলায় যেন সরকারের সব অর্জন ম্লান না হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ফেনীর জেলা প্রশাসককে আকস্মিক পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। একজন ডিসি জেলা পর্যায়ে সরকারের ৫০টি বিভাগের প্রধান হিসেবে কর্মরত থাকেন। জনগণের সেবা নিশ্চিত করতে ডিসিকে জেলার সব সমস্যা চিহ্নিত করে চিঠি প্রেরণের নির্দেশও দেন তিনি।
এসময় বক্তব্য রাখেন- সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন।
আরো উপস্থিত ছিলেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল দ্বীপ রায়, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, এএসপি সার্কেল জুনায়েত কাউছার, সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রমূখ।
৪০লাখ ৬৫ হাজার, ৫৪৬ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।