মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দুস্থ্য মানুষের কল্যানে কাজ করছে | বাংলারদর্পন 

চট্টগ্রাম ব্যুরো :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুস্থ মানুষের কল্যানে কাজ করছে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এলাকার অসহায় মানুষের কল্যানে কাজ করা ছাড়া ও এলাকার শিক্ষার মান উন্নয়নে দারিদ্রতা বিমোচন প্রকল্পের মাধ্যমে মানব কল্যানে কাজ করে এলাকার অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলছে । আজ ২৬ মে শনিবার বিকালে রাউজান উপজেলা পরিষদ হলে  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন একথা বলেন । মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাষ্টারের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক ইউছুপ আলী ও অর্থ সম্পাদক মোরশেদ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মাইজভাণ্ডারী  গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল, কেন্দ্রীয় সাংগঠনিক প্রতিনিধি, কাজী মাওলানা হাবিবুল হোসাইন, মনঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবউল্ল্যাহ, শিক্ষক অধ্যাপক গোফরান, অধ্যাপক নুরু ছাফা, অধ্যাপক তসলিম উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি জসিমউদ্দিন, পরিচালক তসলিম উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহাজাহান, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  আহসান হাবিব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, শফিউল আলম, জাহেদুল আলম, প্রদীপ শীল, এম বেলাল উদ্দিন বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক গাজী জয়নাল আবেদিন জুবায়ের. রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,  রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার. সেন্ট্রাল বয়েজ রাউজান সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক মঈন উদ্দিন জামাল চিশতি, সাংগঠনিক সম্পাদক সাব্বীর শাহরিয়ার। অনুষ্ঠানে  আরো মাইজভাণ্ডারী  গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন, সেলিমুল হক রুবেল, সাদিকুজ্জামা সফি,  মামুন, রাউজান উপজেলা সংবাদদাতা   সাজ্জাদ হোসেন,  মাওলানা মহিম উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *