জানে-আলম(শেখ),
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার গুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় শরিফুলের বাড়ি।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শরিফুলকে আটক করা হয়।