ফেনী প্রতিনিধি : ফেনীর কালিদহ ইউনিয়নের ৮নং (তুলাবাড়ীয়া – চেওরিয়া) ওয়ার্ডের উপ- নির্বাচন ২৯ মার্চ। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল ও মানবাধিকার কর্মী অজিত বরণ রায় প্রতিদ্বন্ধীতা করছেন। গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন উভয় প্রার্থী।
রবিবার সরেজমিনে দেখা যায়, পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।
নেপাল চন্দ্র শীল মোরগ প্রতিকে প্রতিদ্বন্ধীতা করছেন, তিনি ওয়ার্ড অা’লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। এছাড়া তিনি ফেনী জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, কালিদহ শাখার সভাপতি, তুলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সহ বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ন পদে দায়ীত্ব পালন করছেন। তিনি জানান, অা’লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। স্থানীয় অা’লীগ ও সহযোগি সংগঠনের সকল সমর্থক তাকে সর্বাত্বক সহযোগীতা করছে। বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ অাশাবাদী।
অজিত বরণ রায় ফুটবল প্রতিক নিয়ে লড়ছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ফেনী শাখার সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি সাবেক ইউপি সদস্য পরিমল রায়ের ভাই। তিনি জানান, তুলাবাড়ীয়া গ্রামে দীর্ঘদিন তার ভাই ও সে নিজে জনগনের সুখ দুঃখে সাথী ছিলেন, দলের কোন প্রার্থী নেই, জেলা অা’লীগের সাথে পরার্শক্রমে তিনি নির্বাচনে অাছেন এবং থাকবেন। জয়ের ব্যাপারে তিনিও অাশাবাদী।
উল্লেখ্য, ইউপি সদস্য পরিমল রায়ের অকাল মৃত্যুতে ওয়ার্ডটি শুন্য হয়। অাগামী ২৯ মার্চ উক্ত শুন্য পদে নির্বাচন অনুৃষ্ঠিত হবে।