ডেস্ক রিপোর্ট :
প্রেম ভাঙ্গনের দুঃখে ছেলেরা কতো কি করে, কেউ দাড়ি রেখে দেবদাস হয়। কেউ বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে নেশায় আটকে যায়। কিন্তু বিচ্ছেদের বেদনা ভুলতে ভারতে হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলার পতৌদি শহরের এক তরুণী এমন কাণ্ড করলেন, এতে হতবাক সবাই। তার এই কাজের সমালোচনা করবে নাকি তাকে সমবেদনা জানাবে তা নিয়ে দ্বিধায় পড়ে গেছে সবাই। তাহলে কি এমন করলেন এই তরুণী?
হ্যা, এই তরুণী বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে এক অভিনব পরিকল্পনা করেন। পেয়ার কিয়া তো ডরনা কিয়া। নিজের দুঃখ কমাতে ডিজে ভাড়া করে প্রেমিকার বাড়ির সামনে মাতাল হয়ে নাচতে থাকেন এই তরুণী। একদিকে চলছে হিন্দি সিনেমার একের পর এক বিরহের গান আর রাস্তার মাঝে নেচে যাচ্ছেন এই্ তরুণী। এই ঘটনার ৪টি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে।
ভিডিওতে দেখা যায়, আচমকা ওই তরুণীকে নাচতে দেখে হতবাক পথচারীদের অনেকেই। আরও দেখা যাচ্ছে, তরুণীর এক বন্ধু তাঁকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু কে শোনে কার কথা! অভিনব বদলায় নেচেই চলছেন তরুণী। কিছুটা দূরে পুলিশ থাকলেও তরুণীকে বাধা দেয়নি তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যেমে কেউ কেউ এ ঘটনাকে রাজা হিন্দুস্তানি সিনেমার ‘তেরে ইশকে মে নাচেঙ্গে’ গানের সাথে তুলনা করেছেন। যেখানে আমির খান প্রেমিকা কারিশামা কাপুরের বাড়িতে মাতাল হয়ে নাচেন।
তবে তরুণীর এই কাণ্ডে প্রেমিকার মন গলেছে কিনা তা জানা যায়নি।
অন্যদিকে নেটিজেনরা এই নারীকে লেডি দেবদাস নাম দিয়েছে।