জহিরুল ইসলাম জাহাঙ্গীর : ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আজিজুল হক ‘রাসু মিয়া ফাউন্ডেশন’ কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রান বিতরনের উদ্ভোধন করা হয়েছে।
১৭ নভেম্বর শনিবার বিকালে দারবারপুরে অবস্থিত মরহুম আজিজুল হক রাসু মিয়া’র নিজ বাড়ি প্রাঙ্গনে মোঃ শাহাজাহান ভুট্টু ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার’র পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মরহুম রাসু মিয়া’র ভাই বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হক সেকু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও মরহুম রাসু মিয়া’র ছেলে আবেদুর রেজা রিজু, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল চন্দ্র বনিক, ফুলগাজী থানা’র অফিসার ইনচার্জ এম এম মোর্শেদ পি.পি.এম, ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান নরুল আমিন প্রমুখ।
উক্ত ত্রান সামগ্রী ৭২৩ রোহিঙ্গা পরিবারের জন্য চাল, ডাল, আলু, চিনি, সাবান, চিড়া, সোয়াবিনসহ মোট ১৪ কেজি করে বিতরনের প্যাকেট পাঠানো হয়েছে।