বাংলারদর্পন >>
বিদায় দিতে নাহি চাই তবুও বিদায় দিতে হয় স্লোগানকে সামনে রেখে ছত্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মা- অভিভাবক সমাবেশ আজ বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি , বিশিষ্ট তরুন সমাজ সেবক আলহাজ্ব ফারদান গণি চৌধুরী নয়নের সভাপতিত্বে অনু্ষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী চৌধুরীর পরিচালনায় মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটির সহ সভাপতি এস এম মহিবউল্লাহ, রাউজান পৌরসভা ৩য় প্যানের মেয়র ডলি আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব ইয়াছমিন, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ হোসেন , শামীমা আক্তার, ফারজানা চৌধুরী, টুমপা চক্রবর্তী, শাহিন আক্তার প্রমূখ। সংবর্ধনা ও সমাবেশ শেষে ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।