অালমগীর হোসেন রিপন> > ফেনীর সোনাগাজীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের থানা সম্মেলন সভাপতি মোহাম্মাদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আজ শুক্রবার সকালে হাজী রহিম উল্যাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইশা ছাত্র আন্দোলন থানা সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উপদেষ্টা মাওলানা মুফতি আহসান উল্যাহ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেনন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান ফরহাদ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী ইসমাঈল হোসেন, অর্থ সম্পাদক বেলাল হোসেন, ইশা ছাত্র আন্দোলন থানা সহ-সভাপতি জাবের হোসাইন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা প্রচার সম্পাদক ইয়াছিন হাবিব, অর্থ সম্পাদক ও পৌর সাধারন সম্পাদক ইব্রাহীম মিয়াজী সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ বাবলু সরকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন সোনাগাজী ফাজিল মাদ্রাসা সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
উক্ত সম্মেলন থেকে জেলা সভাপতি হাফেজ আব্দুর রহমান পূর্বে কমিটি বিলুপ্ত করে মুহাম্মদ জাবের হোসনকে সভাপতি আব্দুল্লাহ আল মাসুমকে সহ-সভাপতি ও আবু বকরকে সাধারন সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের কমিটি ঘোষনা করেন।