হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র :
অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ১৫ লাখের বেশি আর্মেনীয়কে হত্যা করা হয়। আটোমান বাহিনীর হাতে বিপুল সংখ্যক আর্মেনীয়র মৃত্যুর ঘটনাকে ‘(জনোসাইড’ হিসেবে ২৪ শে এপ্রিল স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঐতিহাসিক সিন্ধান্তকে জেনোসাইড একাওুর ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছন জেনোসাইড একাওুর ফাউণ্ডেশন যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর ও সাধারন সম্পাদক
মঞ্জুর চৌধূরী সেই সাথে ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহিনীর হাতে নির্মম ও বর্বরোচিত ভাবে ৩০ লক্ষ নিরিহ মানুষের হত্যা ও ২-৪ লক্ষ নারীর উপর ধর্ষণ ও নির্যাতন ঘটনাকে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতির দাবী জানাচ্ছি। বাংলাদেশ রাষ্ট্রকেও একাওুরের ‘জেনোসাইড’ এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আর্মেনীয়দের ন্যায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আবেদন জানাচ্ছি।