যারা আমার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা কোথায় – ফেনীতে জয়নাল হাজারী

ফেনী প্রতিনিধি :

ইতিপুর্বে যারা আমার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা কে কোথায় আছেন, দেখে যান। সাংগঠনিক কোন কর্মসুচী নেই, খাবার আয়োজন নেই, সভা সমাবেশ নেই, কোন জাতীয় নেতার আগমন নেই। কাউকে আসতে বলিনি বা বাধ্য করিনি আবার কোন প্রলোভন দেখায়নি।

 

মা বাবার কবর জিয়ারত করেন জয়নাল হাজারী

শুধু মাত্র মা- বাবাসহ পরিবারের লোকদের কবর জিয়ারত করতে এসেছি। আমার আসার খবর পেয়ে  ফেনীর সর্বস্তরের মানুষ বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে আমার বাড়ীতে অর্থাৎ মুজিব উদ্যানে জড়ো হয়েছে।

 

 

দীর্ঘদিন পর  ঈদের দিন (১আগস্ট) বিকেলে নিজ বাড়ীতে এসে গনমাধ্যমকে এসব  কথা বলেন ফেনী-২ আসনের সাবেক সাংসদ বীর মু্ক্তিযোদ্ধা  জয়নাল হাজারী।

 

 

মজিব উদ্যানে উপস্থিতির একাংশ

 তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী’ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক-। 

 

 

জানাযায়, দীর্ঘ একযুগ পর নিজবাড়ী ফেনীর মুজিব উদ্যানে ফিরলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী। ঈদের দিন বিকাল সাড়ে ৪টায় তিনি এম্বুলেন্স যোগে নিজ বাড়ীতে আসেন।

 

এসময় হাজার হাজার নেতাকর্মীর ভিড় দেখা গেছে। নেতাকর্মীদের নিয়ে মা,বাবা ও ভাইসহ পরিবাবের লোকদের কবর জিয়ারত করেন মু্ক্তিযোদ্ধা জয়নাল হাজারী।

 

 

জয়নাল হাজারির আগমন উপলক্ষে মাস্টারপাড়া সহ ফেনীর সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *