সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে আল হেলাল একাডেমীতে প্রথমবারের মত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকালে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।
বিশেষ অতিথি ছিলেন,মহিলা অা’লীগের সাধারন সম্পাদক খোদেজা খানম শাহিন, সোনাগাজী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ উল্যাহ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার, সরকারী কলেজ সভাপতি নেয়ামত উল্যাহ, চরছান্দিয়া ইউপি সভাপতি জীবন মিয়াজী, বগাদানা ইউপি সভাপতি রুবেল, মঙ্গলকান্দি ইউপি সভাপতি মীর এমরান প্রমুখ।
পূর্বের ঘোষনা অনুযায়ী আল হেলাল একাডেমী ছাত্রলীগের কমিটি গঠন পূর্ব কর্মীসভা আজ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।