ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ১২ জুয়াড়ীকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান অাদালত।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে ১২ জুয়াড়ীকে অাটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস, নগদ টাকা ও মাদক উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ধৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এর ভ্রাম্যমান অাদালতে হাজির করা হয়।
অাদালত তাদের প্রত্যেককে ৫দিন হারে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। সোমবার বিকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।